গাজীপুর খাঁন সরকারী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পূর্ণমিলনী

কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর খাঁন সরকারী মডেল স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ১৯৮৮ইং ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৬ মার্চ) উপজেলার ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজ হলরুমে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর খাঁন সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস করেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাজাহান ভূইয়া, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন ও সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সি জসিম উদ্দিন আহম্মেদ।

৮৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, কর্ণেল মো. ফরহাদ সিকদার(ঢাকা ক্যান্টনমেন্ট), বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুর রহমান,আসমা লতিফ সার্জিকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির কাজল, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুল আক্তার, মো. আমির হোসেন ভূইয়া, মো. হারুন মুন্সি, তোফাজ্জল হোসেন তারিক, ফাহমিদা আক্তার,কানিজ ফাতেমা ও নাসরিন আক্তারসহ প্রায় ৭০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের সম্মতি ক্রমে উক্ত ব্যাচের মোহাম্মদ মহসিন ভূইয়াকে আহ্বায়ক ও মো. হুমায়ুন কবির কাজল কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। পরে পূর্ণ মিলনী শেষে প্রষ্ঠিানের অধ্যক্ষ আব্দুল বাতেন সাবেক এই শিক্ষার্থীদেরকে নিয়ে প্রিয় প্রতিষ্ঠানে চা চক্রে মিলিত হন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর