আকর্ষণীয় কোমর বানাতে রান্নার তেল দিয়ে ইঞ্জেকশন করে আইসিইউতে নারী

নিজের অদ্ভুত শখের খেসারত দিতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৫২ বছর বয়সী মধ্য কলম্বিয়ার নারী অ্যালেইডা গার্সিয়া ওর্তেজ।
পুরুষদের নিকট নিজেকে আকর্ষণীয় হিসাবে প্রকাশ করতে বানাতে চেয়েছিলেন আকর্ষণীয় নিতম্ব। তাই নিতম্বে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিন্তু ওই অস্ত্রোপচারে রান্নার তেল ব্যবহার করায় এখন আইসিইউতে রয়েছেন অ্যালেইডা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘মিরর’ প্রকাশিত এক সংবাদে বলা হয়, মধ্য কলম্বিয়ার কুন্ডিনামারকা ফুসাগাগা পৌরসভা এলাকায় অবস্থিত নিজ বাড়িতেই তার এই অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের সময় নিতম্বে ইনজেকশনে রান্নার তেল ব্যবহার করা হয়। এমনকি নিতম্বের অতিরিক্ত মেদ কমাতে লিপোস্যাকশান করা হয়। এই পুরো প্রক্রিয়ার জন্য তার খরচ হয় ৮ মিলিয়ন পেসো (৯০০ মার্কিন ডলার)! অস্ত্রোপচারের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় নিয়ে যাওয়া হয় আইসিউতে।

অ্যালেইডার ছেলে ফ্যাবিয়ান ডায়াজ জানিয়েছেন, অপারেশনের পর তার মাএর শরীরে প্রচন্ড চুলকানী হচ্ছিল। অতিরিক্ত চকচক করছিল তার শরীর। হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা জানায়, শরীরে রান্নার তেল প্রবেশ করানোতেই তার এমন হয়েছে। ব্যাক্টেরিয়া গুলো তার হাড়েও সংক্রমণ করেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সে এখন অবস্থান করছে।

অস্ত্রোপচার করা সেই ডাক্তার পলাতক রয়েছে বলেও জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর