সরিষাবাড়ী পৌরসভাকে পরিষ্কার রাখতে ডাস্টবিন স্থাপন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উৎযাপন উপলক্ষে পৌর সভাকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য বিভিন্ন স্থানে ডাষ্টবিন বসিয়েছে পৌর মেয়র রুকনুজ্জামান রোকন।
শুক্রবার দিনব্যাপি পৌর এলাকার আমতলা মোড়, শিমলা বাজার, বঙ্গবন্ধু চত্তর, আরডিএম স্কুল গেট, বাউশি পপুলার মোড়, বাউশি বাজার, সরিষাবাড়ী রেল ষ্টেশন, উপজেলা পরিষদ, পোষ্ট অফিস মোড় ও আরামনগর বাজারে ডাস্টবিন বসানো হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, কাউন্সিলর কালাচান পাল, রানী দিনমনি স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আরামনগর মাদরাসার সভাপতি আব্দুল মান্নান মানু, কাউন্সিলর জহুরুল ইসলাম প্রমুখ।
পৌর মেয়র রুকনুজ্জামান রোকন বলেন, ‘জাপানসহ বিশে^র অনেক উন্নত দেশ এস এস বিন, প্লাস্টিক ড্রাম স্থাপন করে তাতে ময়লা-আবর্জনা ফেলে তাদের শহর পরিস্কার-পরিচ্ছন রাখছে। আমরাও আমাদের শহর পরিস্কার পরিচ্ছন রাখার জন্য এই ডিজিটাল ডাস্টবিন ব্যবহার করবো।’
এবার পৌর শহরে যত্রতত্র ময়লা আবর্জনা যাতে পড়ে না থাকে ও ড্রেনের ময়লা উঠানোর সাথে সাথে সেই স্থান থেকে ময়লা গুলো দ্রুত অপসারন করা যায় সেই লক্ষে একাধিক ভ্যান ও যতগুলো প্রয়োজন আমরা উন্নতমানের ডিজিটাল ডাস্টবিন সংযোজন করবো। যা শহরের বিভিন্ন মোড়ে, ব্যবসা প্রতিষ্টান, স্কুল-কলেজ ও সরকারী প্রতিষ্ঠানের সামনে স্থাপন করা হবে।
বার্তাবাজার/এমকে