ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাগলা শেয়ালের কামড়ে আহত হয়েছে কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার সারারাত ব্যাপী
পাগলা শেয়ালটি ছুটে বেড়িয়েছে আর গ্রামবাসীকে কাঁমড়েছে বলে জানা গিয়েছে। শেয়ালের কামড়ে আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাসিরনগরের গোর্কণ গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পাগলা শিয়াল লোকালয়ে প্রবেশ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। শুক্রবার সকালেও দু’জনকে কামড়িয়েছে।
আহতরা হলেন, শিশু মিয়া (৫৫) রুমান মিয়া (৬), রায়হান মিয়া (৩৫), আয়েশা বেগম (৬৫), ইয়াছমিন (১০), সালেহা খাতুন (৩৪), লিটন দেব (৪৫), ), নিপু বেগম (০৬), কানু লাল সোম (৬৫) এবং ফারজানা বেগম (২৪। আহত বাকি দুই ব্যক্তির নাম জানা যায়নি।
এলাকাবাসী শেয়ালটিকে ধরার জন্য ধাওয়া দিলে সেটি পালিয়ে যায়।
বার্তাবাজার/এসজে