মেট্রোরেলের কাজ করার সময় রড চাপা পড়ে রাজধানীতে সবুজ ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে হাইকোর্ট এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি। পরে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সবুজ নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
নিহত সবুজের শফিকুল ইসলাম জানান, তারা একসাথেই মেট্রোরেলের কাজ করেন। সকালে হাইকোর্ট এলাকায় রাস্তার ওপরে রড বাঁধাই করছিলেন তারা। এ সময় কয়েকটি রড কাত হয়ে তাদের ওপর পড়ে যায়। শফিকুল সরে আসতে পারলেও সবুজের বুকে রডের জোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান , ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস