প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। টাকার মাধ্যমেও ছড়াচ্ছে করোনভাইরাস। আর টাকাকে ভাইরস মুক্ত করতে গিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার পুড়িয়ে ফেললেন এক চীনা নারী।
ইনডিপেন্ডেন্ট এর ইউকে সংস্করণ এ কথা জানায়।
চীনা গণমাধ্যমের বরাত দিয়ে ইনডিপেন্ডেন্ট জানায়, দেশটির দক্ষিনাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের জিয়াংগিয়ানের এক মহিলা এমন কাণ্ড করে বসলেন। আন্ট লী নামে ওই নারী চীনা মুদ্রায় ৩হাজার রেনমিনবি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ হাজার টাকা করোনাভাইরাস মুক্ত করতে মাইক্রোওয়েভ ওভেনে দেন। আর এক মিনিটেরও কম সময় পুড়ে যায় সেই টাকা।
তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারেন, ভুল করেছেন তিনি৷ শেষমেশ, পোড়া টাকা নিয়ে ব্যাঙ্কে গেলে, ব্যাঙ্ক সোজা জানিয়ে দেন, এ টাকা বদলে দেওয়া যাবে না৷
বার্তাবাজার/কে.জে.পি