ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের দুই সৈন্য নিহত হয়েছে। তুরস্ক ও রাশিয়ার সম্মতিতে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই এ ঘটনা ঘটেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তরপশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে ওই হামলায় আরও তিন সৈন্য আহত হয়েছেন। তারা আরও জানায়, তুর্কি বাহিনী ‘তাৎক্ষণিকভাবে’ সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে পাল্টা হামলা চালায়।
এর আগে মস্কোতে জরুরি বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে তারা সিরিয়ায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিল।
বার্তা বাজার / ডব্লিও.এস