ভারতে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

ভারতে মুসলিম নিপীড়ন, গনহত্যা মসজিদে অগ্নি সংযোগের প্রতিবাদ ও বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন প্রতিহত করার লক্ষ্যে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসুচি পালন করা হয়।

শহরের দক্ষিন তেমুহনী মারকায মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় অগ্নিপাত নিপাত যাক, মানবতা মুক্তি পাক, ভারতীয় রাজাকার এ মূহুর্তে বাংলা ছাড়, বিমান বন্দর ঘেরাও কর, মোদিকে প্রতিহত কর, এসব স্লোগানে মুখরিত ছিল তারা। ভারতে মুলিম হত্যা বন্ধ করার বিভিন্ন ফেষ্টুনও ছিল তাদের হাতে।
পরে উত্তর তেমুহনীতে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি অনারারি ক্যাপ্টেন অব: মুহা. ইব্রাহীম, সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাও: মুহি উদ্দিন, মাও: নোমান সিরাজী, হাফেজ লোকমান ও ইমরান হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ভারত ধর্ম নিরপেক্ষতা ও গণতন্তের মুখোশ পরে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের জন্য নতুন নতুন নতুন আইন তৈরী করে ভারতকে মুসলিম শুন্য করার ঘৃন্য অপচেষ্টা চালাচ্ছে। বিজিপির চত্রছায়ায় উগ্রবাদী সংগঠন গড়ে উঠাসহ মোদীকে রক্তখেকো ও স্বীকৃত দাঙ্গাবাজ উল্লেখ করে শান্তির বাংলাদেশে তার আগমন দেশ ও জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন বক্তারা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর