নিজের গলায় গুলি করে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল। আত্মহত্যাকারী ওই পুলিশের নাম হৃদয় দাস (২০)।
শুক্রবার(৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা পুলিশলাইনসে নবনির্মিত সাততলা ব্যারাকের ছাদে আত্মহত্যা করেন হৃদয়।
আত্মহত্যার আগে কনস্টেবল একটি চিঠি লিখে গেছেন বলে জানা গেছে।
নিহত হৃদয় জেলা পুলিশলাইনসে কর্মরত ছিলেন ও তার বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন যে বিষয়ে কিছু জানা যায়নি।
বার্তাবাজার/কে.জে.পি