অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচটিই মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ। শেষ বারের মতো তিনি টস করতে নামলেন জিম্বাবুয়ে অধিনায়কের সঙ্গে। সিরিজের প্রথম দুই ম্যাচের মত টস জিতলেন না মাশরাফি। তবে টস জিতে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।
আমন্ত্রন পেয়ে ব্যাট করতে নেমেই দুর্দান্ত সূচনা করেছে দুই ওপেনার টাইগার তামিম ইকবাল এবং লিটন দাস। দু’জনই তাদের দুই ম্যাচে খেলেছেন দুর্দান্ত দুটি সেঞ্চুরির ইনিংস। প্রথম ম্যাচে লিটন অপরাজিত ১২৬ এবং দ্বিতীয় ম্যাচে তামিম খেলেন ১৫৮ রানের ইনিংস।
এই দুই টাইগার একসঙ্গে জ্বলে ওঠা মানে প্রতিপক্ষের বারোটা বাজানো। জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে দু’জনই আজ একসঙ্গে জ্বলে উঠেছেন।
মাত্র ১১৪ বলে ১০০ রানের জুটি গড়ে ফেলেন তামিম-লিটন। এ রিপোর্ট লেখার সময়ও দেখা গেলো দারুণ মারমুখি দুই ওপেনার। ৫১ বলে ৪০ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল এবং ৬৩ বলে ৬০ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস। দলীয় রান এ সময় ১২.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭।
বার্তা বাজার / ডব্লিও.এস