করোনা পরিস্থিতির উন্নতি : ২৪ ঘন্টায় উহান শহরে আক্রান্ত হয়নি কেউই

উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী এক ভয়াবহ আতঙ্ক নাম। তবে চীনের উহানে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের উৎসস্থল হুবেই প্রদেশের রাজাধানী উহানে এই প্রথমবারের গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হননি। ভয়াবহ রূপ নেওয়ার পর থেকে এমন ঘটনা এটাই প্রথম।

শুধু উহান প্রদেশেই নয়, চীন জুড়ে কমেছে করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চীন যে ভালোভাবেই লাগাম টানতে সক্ষম হয়েছে সেটা এখন স্পষ্ট। বৃহস্পতিবার পর্যন্ত উহানে আক্রান্তের সংখ্যা ছিল ১২৬ জন। আর শুক্রবার হালনাগাদ তথ্যে দেশটির স্বাস্থ্য কমিশন জানালো সংক্রমণের সংখ্যা শূন্য। দ্য স্ট্রেইট টাইমস ও ব্যাংকক পোস্টের তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে হুবেই প্রদেশের বাইরে নতুন সংক্রমণের সংখ্যা ১৭ এবং চীনের মূল ভূখণ্ডে ১৪৩ জন।

করোনাভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) সারাবিশ্বে মৃত্যু হয়েছে তিন হাজার ৩৮৬ জনের। এর মধ্যে চীনে মৃত্যু হয়েছে তিন হাজার ৪২ জনের।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর