টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তুজার শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। এ ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচ খেলছেন মাশরাফী।

একাদশে চার পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। খেলছেন না মুশফিকুর রহিম। একাদশে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

তৃতীয় ম্যাচটি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ৭৫তম ওয়ানডে লড়াই। আগের ৭৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৬টি ও জিম্বাবুয়ে ২৮টি ম্যাচে জিতেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর