হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে আজ শেষ নেতৃত্ব দেবেন মাশরাফী বিন মোর্ত্তজা।

আজ দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। চাপ মুক্ত থাকায় বুধবার বিশ্রামে ছিলেন তামিম-মাশরাফীরা।

এদিকে সিরিজ হারালেও জিম্বাবুয়ের লক্ষ্য শেষ ম্যাচে জয় তুলে নেয়া। সে লক্ষ্যে অনুশীলনে বেশ ব্যস্ত সময় পার করেছে তারা। প্রথম ম্যাচ বাজে ভাবে হারলেও, দ্বিতীয় ওয়ানডেতে লড়াকু পারফমেন্স থেকে অনুপ্রেরণা নিচ্ছে তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর