ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ ফুটবলার নিহত

আফ্রিকার দেশ গিনিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আট ফুটবলার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার এই দুর্ঘটনায় ঘটে। ‍দুর্ঘটনায় নিহত খেলোয়াড়রা দ্বিতীয় ডিভিশনের এতইলে দে গিনি দলের খেলোয়াড় ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার।

ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, একটি ম্যাচ খেলার জন্য এতইলে দে গিনি দলটি কাঙ্কান শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। কি কারণে এমন দুর্ঘটনা ঘটেছে সেটি এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে, টিম বাসের কোন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

গিনিতে সাম্প্রতিক সময়ে এই নিয়ে দুটি ফুটবল দল ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। গত জানুয়ারিতে গিনির ওয়ার্কিয়া এসি নামের একটি ফুটবল দলের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সেই সময় ওই ফুটবল দলের তিনজন খেলোয়াড় নিহত হন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর