এরদোয়ান-পুতিনের শান্তিচুক্তি, ইদলিবে যুদ্ধবিরতি

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। সিরিয়ায় ইদলিবে যুদ্ধ বন্ধে এ শান্তি চুক্তি হয়।

ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনায় বৃহস্পতিবার মস্কো সফর করেন এরদোয়ান। রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ছয় ঘণ্টার একটি বৈঠকে অস্ত্রবিরতিতে সম্মত হন দুই রাষ্ট্রনেতা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৈঠক শেষে এরদোয়ান সাংবাদিকদের সামনে বলেন, ‘আজ মধ্যরাত ১২টা এক মিনিট থেকে ইদলিবে শান্তিচুক্তি কার্যকর হবে।’

তবে সিরিয়ার আসাদ বাহিনী যদি হামলা অব্যাহত রাখে তবে আঙ্কারাও চুপ থাকবে না বলে সতর্ক করেন তুর্কি প্রেসিডেন্ট।

পুতিন জানান, তুরস্কের সঙ্গে রাশিয়া সব সময় একমত হতে না পারলেও আশা করা যাচ্ছে এই চুক্তি ইদলিবে নিরাপত্তা অঞ্চলে যুদ্ধ নিরসনে শান্তি ফিরিয়ে আনবে।
গত ডিসেম্বর থেকে ইদলিবে বিদ্রোহীদের আস্তানায় রুশ সমর্থিত আসাদ বাহিনীর নতুন করে হামলায় প্রায় দশ লাখ মানুষ তুরস্কের সীমান্তের দিকে ধাবিত হতে বাধ্য হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর