সিলেটের সব বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট চালুর নির্দেশ

সিলেটের সকল বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালুর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সংশ্লিষ্টদের স্বাস্থ্য অধিদফতরের এমন নির্দেশনার বিষয়টি জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. দেবপদ রায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সিলেটে কেবল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) চালু হওয়া এ ইউনিটে সম্প্রতি দুবাই ফেরৎ এক প্রবাসী ভর্তি আছেন।

দুবাই ফেরৎ ওই প্রবাসীকে সন্দেহজনক করোনা আক্রান্ত হিসেবে ১৪ দিনের পর্যবেক্ষনে রাখা হয়েছে।

সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বুধবার গণমাধ্যমকে বলেছিলেন, বিদেশফেরত হিসেবে ওই প্রবাসীকে সন্দেহ করা হচ্ছে। তাই তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর