দিল্লির গোলামি করার জন্য স্বাধীন হইনি : ভিপি নুর

দিল্লির গোলামি করার জন্য জনগণ পিন্ডি থেকে মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে ডাকসু ভিপি এ মন্তব্য করেন।

ভিপি নুর বলেন, ‘হাতিয়ায় মোদিবিরোধী সাধারণ মানুষের মিছিলে পুলিশি হামলা, ময়মনসিংহে মোদিকে কটূক্তির দায়ে যুবককে গ্রেফতার!’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মোদির দালালরা কি তা হলে এ দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে? যারা এ দেশে থেকেও মোদি তথা ভারতের নগ্ন দালালি করেন, বাংলাদেশকে কি আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাতে চান?’

‘তবে এ দেশের জনগণের কথা শুনে রাখুন– এ দেশের জনগণ পিন্ডি থেকে মুক্ত হয়েছে দিল্লির গোলামি করার জন্য নয়।’

ভিপি নুর বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আগ্রাসী অপশক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চলবে। দেশপ্রেমিক নাগরিকদের এ লড়াইয়ে অংশগ্রহণের আমন্ত্রণ।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর