বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, কয়েকটি দেশে জুমার নামাজ বাতিল

বিশ্বের ৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে মৃতের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত
প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৮ হাজার। করোনাভাইরাসে চীনে নতুন করে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে।

করোনা মোকাবেলায় ফিলিস্তিনে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গ্রিসে বৃহস্পতিবার(৫ মার্চ) নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই কয়েকদিন আগে ইসরায়েল ও মিশর থেকে ফিরেছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।২০ টি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে দুইশ’। চীনের বাইরে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে ইতালিতে।

ইরান ও ইরাকসহ কয়েকটি দেশে জুমআর নামাজ বাতিল ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার আরেক ইরানি কূটনীতিক হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন। তিনি সিরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। ইরানে মূল শহরগুলোতে ভ্রমণ সীমিত ও ব্যাংকনোট ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর