মাশরাফীর বিদায়ে সাকিবের আবেঘঘন স্ট্যাটাস

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। টিমের নেতৃত্ব দিতে তাকে আর ২২ গজে দেখা যাবে না। সিলেট আন্তর্জার্তিক স্টেডিয়াম থেকে বৃহস্পতিবার অধিনায়কত্ব ছাড়ার ঘোষনা দেন মাশরাফি নিজেই। তার এ ঘোষনা দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুয়ে গেছে। সম্প্রতি তাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন সাকিব আল হাসান।

বার্তা বাজারের পাঠকদের জন্য সাকিব আল হাসানের স্ট্যাটাসটি তুলে ধরা হলো:

‘‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ যুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কিভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবোনা কখনোই। বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।’’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর