সাত সকালে সড়কে ঝরলো ১৪ প্রাণ

দিনের শুরুতেই সড়কে ঝরলো ১৪ প্রাণ। বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থা চরমভাবে অনিরাপদ এবং দুর্ঘটনাপ্রবণ। শুক্রবার (৬ মার্চ) সকালে ঝরে গেল ১৪টি জীবন।

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৪ জন।

হবিগঞ্জে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন ৮ জন। এ ঘটনায় আহত আরো কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন গুরুতর অবস্থায়।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে গাড়ির জ্বালানি সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় আহতের সংখ্যা পাঁচ, তারা মোটামুটি সুস্থ আছেন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর