করোনায় ইতালিতেও ভয়াবহ পরিস্থিতি, একদিনেই গেল ৪১ জনের প্রাণ

এবার ইউরোপের দেশ ইতালি প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে। একদিনেই দেশটিতে করোনা ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৪৮ জনে।

চীনের বাইরে এখন পর্যন্ত সবচেয়ে মৃত্যু হয়েছে ইতালিতে। বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৫৮ জনে।

ইতালির ২২টি অঞ্চলেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা প্রতিরোধে দেশটি তাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। এছাড়াও করোনা মোকাবিলায় অতিরিক্ত ৮.৪ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়ে। ইতোমধ্যে প্রাণঘাতী এই ভাইরাস অন্তত ৮০ টি দেশে ছড়িয়ে পড়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর