মাশরাফি ভাইয়ের বিদায়, শোনার পর থেকেই মনটা খারাপ: মুস্তাফিজ

বিশ্বকাপের পর অধিনায়ক মাশরাফির শেষের শুরু দেখে ফেলেছেন হাজারো ক্রিকেট প্রেমী। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি বিন মুর্তজা।

দীর্ঘদিন যে অধিনায়কের নেতৃত্বে বুক চিতিয়ে বাইশ গজে লড়েছেন ক্রিকেটাররা, সেই নেতা মাশরাফির বিদায়টা যেন মানতেই পারছেন না তারা।

এদিকে, মাঠে বা মাঠের বাইরে। সবখানেই মাশরাফির সাথে বেশ সখ্যতা ছিল পেসার মুস্তাফিজের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর মুস্তাফিজের প্রিয় ‘মাশরাফি ভাই’ আর অধিনায়ক থাকবেন না, তা মেনে নিতে কষ্ট হচ্ছে তার।

এদিকে বরাবরই মিডিয়া বিমুখ মুস্তাফিজ এদিনও কথা বলতে চাইলেন না গণমাধ্যমের সাথে। শুধু জানালেন, ‘মাশরাফি ভাইকে নিয়ে কোনো ব্যাখ্যা নাই। শোনার পর থেকেই মনটা খারাপ।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর