ফিলিস্তিনে আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

ফিলিস্তিনের গাজায় একটি রুটির কারখানা থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৬০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দখলকৃত গাজা উপত্যকার একটি কারখানা থেকে আগুন পার্শ্ববর্তী দোকান, কারখানা ও গাড়ি পার্কিং এলাকায় ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্য গাজার নুজেইরাত ক্যাম্পের একটি রুটির কারখানা থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ার আগে সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। তবে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারখানার গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত ঘটেছে।

হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে গাজা প্রসাশন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর