ব্রাহ্মণবাড়ীয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের যমুনা ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, মাইক্রোবাসের যাত্রী সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

জানা যায়, নারায়ণগঞ্জগামী ওই মাইক্রোবাসটির সাথে সিলেটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ৬ যাত্রীর মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিজয় নগর থানার তদন্ত কর্মকর্তা প্রভাত চন্দ্র দাস দুর্ঘটনায় ৬ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে এএসআই ওয়াদুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর