ঢাকার কেরানীগঞ্জে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ফরিদা আক্তার রান্দি নামে এক নারী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মডেল থানার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম ফরিদা আক্তার রান্দি (২৮)।
ময়না তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই জামিনুর রহমান জানান, ৩ মাস আগে ডিভোর্স হয় ফরিদার। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এই ঘটনার সূত্র ধরেই সে বৃহস্পতিবার ঘরের ভেতর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশেপাশের মানুষ আসার আগেই সে আগুনে পুড়ে মারা যায়। ফরিদার বাবার নাম মৃত খোরশেদ আলম। তাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার রামপুর গ্রামে। তারা অমৃতপুর এলাকায় দোলনের বাড়িতে ভাড়া থাকতো।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা বিষয়টিকে তদন্ত করে দেখব।
বার্তাবাজার/কে.জে.পি