বাংলাদেশ বর্তমানে করোনা ভাইরাসের সবচাইতে ঝুকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, করোনা ভাইরাস দেশে না ছড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কেউ বিদেশ ভ্রমন ও বিদেশ থেকে দেশে না আসার অনুরোধ জানান।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে মধুমতি ব্যাংক উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সকল প্রন্তুতি নিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস, স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম এমপি, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, মধুমতি ব্যাংকের পরিচালক আব্দুল মান্নান খানসহ আরো অনেকে।
করোনা ভাইরাসের সবচাইতে ঝুকিতে রয়েছে বাংলাদেশ- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনা ভাইরাসের সবচাইতে ঝুকিতে রয়েছে বাংলাদেশ- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
Gepostet von Barta Bazar am Donnerstag, 5. März 2020
বার্তা বাজার / ডব্লিও.এস