অবশেষে ৭ মাস পর খুলে দেয়া হলো জম্মু-কাশ্মীরে সামাজিক যোগাযোগ মাধ্যম

অবশেষে জম্মু-কাশ্মীরে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বিশেষ রাজ্যমর্যাদা বাতিলের পর প্রায় ৭ মাস পর বুধবার রাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার।

জানুয়ারি থেকে টুজি ইন্টারনেটের পুন:সংযোগ দেয়া হয়েছিল ওই রাজ্যে। এরপর নির্ধারিত ৩০০টি ওয়েবসাইট ব্যবহারের অনুমতি দেয় মোদি সরকার। তালিকায় শুধুমাত্র চাকুরি, ভ্রমন এবং শিক্ষাবিষয়ক ওয়েবসাইট রাখা হয়।

৩৭০ ধারা বাতিলের পরপরই অবরুদ্ধ করে রাখা হয় জম্মু-কাশ্মীর। গৃহবন্দী করা হয় রাজনৈতিক নেতাদের।

কেন্দ্রীয় সরকার জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কড়াকড়ি আরোপ করা হয় ইন্টারনেট ব্যবহারের ওপর। তবে পরিস্থিতি এখন শান্ত হওয়ায় নিষেধাজ্ঞা সরিয়ে নেয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর