জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং ওয়ানডের জন্যে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট (বোর্ড) বিসিবি। জানানো হয়েছে, বিশ্রামে থাকবেন মুশফিক। বাদ দেয়া হয়েছে পেসার আল আমিন ও ব্যাটসম্যান শান্তকে। সেই সঙ্গে ওয়ানডেতে অভিষেক হচ্ছে আফিফ হোসেন ও নাঈম শেখের।
প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডে-তে দলের বাহিরে ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। তবে, সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে-তে খেলবেন কাটার মাস্টার।
এদিকে, আগে থেকেই গুঞ্জন ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুশফিকুর রহীমকে বাদ দেয়া হবে। অবশেষে সেটা সত্যি হয়েছে। মূলত পাকিস্তান সফরে প্রস্তুতি হিসেবে মুশফিককে বিশ্রাম দেয়া হয়েছে।
এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন বিপিএলে চট্রগ্রাম চ্যালেঞ্জোরের হয়ে খেলা নাসুম আহমেদ।
বার্তাবাজার/কেএ