রাশিয়ার মস্কোতে জরুরি বৈঠকে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা।
যুদ্ধে হতাহতের ঘটনা মর্মান্তিক উল্লেখ করে ভ্লদিমির পুতিন বলেন, আমাদের আলোচনা করার জন্য অনেক কিছুই রয়েছে যা ইদলিবের বর্তমান পরিস্থিতিকে শান্ত করতে পারে সেইসাথে পুনরায় এমন পরিস্তিতিতে না পরতে সহায়তা করতে পারে।
আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে পুতিন বলেন, এমন কিছু করা উচিৎ নয় যা তুরস্ক ও রাশিয়ার সম্পর্কে ফাটল ধরাতে পারে।
বৈঠকে পুতিন জানান, তুরস্কের হামলায় সিরীয়ান সেনাদের ব্যপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
আলোচনা অনেকটা ফলপ্রসূ হয়েছে জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা দু’জনই সিরিয়ার বর্তমান পরিস্থিতি উন্নয়ন ও অস্ত্রবিরতি কার্যকর করা নিয়ে কাজ করে যাচ্ছি।
বার্তা বাজার / ডব্লিও.এস