সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হাইকোর্ট করেননি মামলার অগ্রগতির শুনানি।
এর আগে বুধবার (৪ মার্চ) সকালে সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় হাইকোর্টে।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানে ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এ অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন
সোমবার আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য র্যাবের পক্ষ থেকে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি সাংবাদিক দম্পতিকে অজ্ঞাত অস্ত্রধারীরা নির্মমভাবে হত্যা করে।
বার্তাবাজার/এসজে