মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার খাসমহল বালুচর চৌরাস্তায় আকবরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় গত কয়েকদিন ধরে আকবরনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরম উত্তেজনা চলছে।
প্রতক্ষদর্শীরা জানায়, কেরানিগঞ্জ উপজেলার আকবরনগর এলাকায় সুরুজ জমান গ্রুপের লোকজন ফতুল্লা উপজেলার আকবরনগর এলাকায় ছামেদ আলী গ্রুপের লোকজনের উপর খাসমহল বালুচর চৌরাস্তায় হামলা করার চেষ্টা করে। ছামেদ আলী গ্রুপের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে সুরুজ জামান গ্রুপের লোকজন প্রকাশ্যে অস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি করে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, ঘটনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। উত্তেজনা হয়েছে তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বার্তা বাজার / ডব্লিও.এস