লাল পাসপোর্ট নেননি মাশরাফি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন মাশরাফি। সংসদ সদস্য হয়েছেন নিজ এলাকা নড়াইল-২ আসন থেকে। তবে নতুন এ পরিচয়ে এখনও সেভাবে আত্মপ্রকাশ করেননি মাশরাফি। তবু রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই কিছু মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি।

যাদের বেশিরভাগেরই ভাষ্য, বাংলাদেশের নোংরা রাজনীতিতে আসা উচিত হয়নি মাশরাফির। তিনি ব্যক্তি হিসেবে যত ভালোই হোন না কেন, রাজনীতির কালো থাবায় তার ব্যক্তিত্বের আঘাত লাগবে বলে মনে করেন সাধারান মানূষ। তবে মাশরাফি নিজে অবশ্য শুরু থেকেই জানিয়েছেন, তিনি রাজনীতি করতে এসেছেন শুধু নিজের এলাকার উন্নতির জন্য, এর বাইরে কোনো চাওয়া পাওয়া নেই তার।

এ কারণেই সংসদ সদস্য হওয়ার এক বছর পরও বাড়তি কোনো সুবিধা নেননি ম্যাশ। সংসদ সদস্য হিসেবে যে বিশেষ লাল পাসপোর্ট কিংবা আলাদা গাড়ি অথবা বাড়ি- তার কিছুই নেননি দেশসেরা অধিনায়ক। এর পেছনের কারণটাও আজ তিনি জানান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ার পর।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর