নরসিংদীর পলাশে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় জেসমিন আক্তার (১৮) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গাবতলি গ্রামের নিজ বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

জেসমিন আক্তার গাবতলি গ্রামের আমিনুল হক পাঠানের মেয়ে। এছাড়া জেসমিন নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জেসমিন কে বাড়িতে রেখে তার বাবা মা বাড়ি থেকে বের হয়। পরে ফিরে এসে তারা জেসমিনের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর গলায় ওড়না প্যাঁচিয়ে তাকে ঝুলে থাকতে দেখেন।

এরপর স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবারের সদস্যরা। জেসমিনের বাবা আমিনুল হক বলেন, সকালে মেয়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাই। বাজার থেকে এসে শুনি মেয়ে আত্মহত্যা করেছে। মেয়ের এই আত্মহত্যার কোন কারণই খুঁজে পাচ্ছি না।

পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আত্মহত্যার কোন কারণ এখনো জানা যায়নি। এছাড়া লাশের গায়ে কোন আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর