তিতাসে মোদি বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ভারতের দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে কুমিল্লার তিতাসে মোদি বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হায়দরকান্দি, দুলারামপুর,মানিককান্দি ও দড়িকান্দি গ্রামের সর্বস্তরের জনগণ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

মিছিলটি দুলারামপুর বাজার হতে বের হয়ে জাহাপুর-রায়পুর সড়ক ও আসমানিয়া বাজার প্রদক্ষিন শেষে আসমানিয়া বাজার বালুর মাঠে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোজাফ্ফর আল মোহেব্বী, গোলাম মোস্তফা সিদ্দীকী, সাইফুল ইসলাম জিহাদী,সালাউদ্দিন মাষ্টার, নাজমুল ইসলাম, আলা উদ্দিন ও নজরুল ইসলাম নদভী প্রমূখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর