আমির খসরুর নেতৃত্বে চসিক নির্বাচনে মাঠে নামবে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে
দলটির হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন পরিচালনা করার জন্য।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চসিক নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী পরিচালনা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
কমিটির সদস্যরা হলেন- আবু সুফিয়ান, মীর নাসির উদ্দীন, মাহবুবুর রহমান শামীম, রোজী কবির, , অধ্যাপক সুকোমল বড়ুয়া, এস এম ফজলুল হক, গোলাম আকবর খন্দকার, জাফরুল ইসলাম চৌধুরী, আবুল হোসেন বক্কর ও এএম নাজিমউদ্দীন
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত এইবার চট্টগ্রামের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।
বার্তাবাজার/এসজে