ফেসবুক কর্মীদের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষন পাওয়ায় ওয়াশিংটনের সিয়াটলস্থ ফেসবুক হেডকোয়ার্টার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৯ মার্চের আগে তাদের অফিস খোলা হবে না।
ওয়াশিংটনভিত্তিক একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা যায় ওয়াশিংটন কাউন্টিতে ৩১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছিল বলেও তারা জানায়। তাই বাড়ি থেকে কাজ করতে বলা হচ্ছে কর্মীদের।
এছাড়া সিয়াটলে অ্যামাজনের হেডকোয়ার্টারেও এক কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।
বর্তমানে ওয়াশিংটনের সরকারি কর্মকর্তারা এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তীব্র পদক্ষেপ নিচ্ছে। তারই অংশ হিসাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং বড় কোনো ইভেন্টের আয়োজন করতেও নিষেধ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে