রাজধানীতে ২ কোটি টাকার নকল প্রসাধনী জব্দ, ১ জনের কারদণ্ড
রাজধানীর চকবাজারে একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে মো: হারুন নামে এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিদেশী ব্রান্ডের বিভিন্ন প্রসাধনী নকল করে উৎপাদন করার অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়। এসময় প্রায় ২ কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী জব্দ করে র্যাব।
বুধবার দিবাগত রাতে ওই কারখানায় অভিযান চালায় র্যাব-১০’র একটি দল। এতে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, কারখানাটিতে ডাবর আমলা, জনসন বেবী ওয়েল, ক্লিন এন্ড ক্লিয়ার ফোমিং ফেইশ ওয়াস, জনসন বেবী সোপ,ফেয়ার এন্ড লাভলী ক্রিম, ভিট হেয়ার রিমুভ ক্রিম,ফেয়ার এন্ড হেন্ডসাম ক্রিম,গরি বডি লোশন, প্যারাসুট নারিকেল তৈল, নবরত্ন হেয়ার ওয়েলসহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের নকল পণ্য তৈরী করা হতো। পরে এসব পণ্য দেশের বিভিন্নস্থানে বিক্রি করা হতো।
অভিযান চলাকালে বেশ কয়েকজন ওই কারখানা থেকে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানায় র্যাব।
বার্তা বাজার / ডব্লিও.এস