করোনা ঠেকাতে দিল্লীর সব প্রাথমিক স্কুল ১ মাসের জন্য বন্ধ

কোমলমতি শিশুরা যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হতে পারে তার জন্য দিল্লির সব প্রাথমিক স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দিল্লির শিক্ষামন্ত্রী মনিশ শিশোদিয়া এই তথ্য জানিয়েছেন জানিয়েছেন।

তিনি বলেন, দিল্লি সরকার, পৌরসভা এবং বেসরকারিভাবে পরিচালিত সকল প্রাইমারিস্কুল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

মনিশ শিশোদিয়া টুইটারে লিখেছেন, শিশুদের মধ্যে যাতে করোনাভাইরাস না ছড়িয়ে পড়ে তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার অবিলম্বে প্রাথমিক স্কুলগুলো বন্ধের নির্দেশ দিচ্ছে।

ভারতে এখন পর্যন্ত ৩০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ জন ইতালিয় নাগরিক। বিশ্বজুড়ে এই ভাইরাসে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে।
খবর এনডিটিভি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর