জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন মুখ

এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো করলো টাইগাররা। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল (শুক্রবার)। এরপর ঢাকায় ফিরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন মুখ হলেন এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা স্লো অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ দল-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর