যশোর বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১

যশোরের বেনাপোল শিকড়ী গ্রাম থেকে ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃরাসেল হোসেন(২৫)নামে এক মাদক বহনকারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার(০৫ই মার্চ)বিকাল সাড়ে চারটার সময় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের মহাসিন হোসেন এর ছেলে রাসেল হোসেন (২৫)।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, বৃহস্পতিবার(৫ ই মার্চ)বিকাল সাড়ে ৪ টার সময় (এসআই)মোঃ রফিকুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামস্থ সবুরের বাড়ীর সামনে থেকে ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর