দলের সেক্রেটারি হওয়া ও মন্ত্রী হওয়ার প্রস্তাব শুধুমাত্র দল ও রাজনৈতিক স্বার্থে ফিরিয়ে দিয়েছেন বলে দাবী করেছেন নারায়নগঞ্জ-৪ আসনের আলোচিত সাংসদ শামীম ওসমান। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানা এলাকায় একটি নতুন সংযোগ সড়কের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
তিনি জানান, ‘আমাকে মন্ত্রী করার প্রস্তাব এসেছিল ফিরিয়ে দিয়েছি, দলের সাধারণ সম্পাদক বানাতে চেয়েছিল তাও সুন্দরভাব্র ফিরিয়ে দিয়েছি। কারন আমি পদের জন্য রাজনীতি করিনা। রাজনীতি করতে এসেছি মানুষের জন্য কাজ করতে, ধান্ধাবাজি করে পয়সা কামাতে না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমে, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।
বার্তাবাজার/এসজে