কোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া আর্মি অফিসার গ্রেফতার

সেনাবাহিনিতে চাকরি দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাবিব হাসান (৪৫) নামের ভুয়া লেফটেন্যান্ট কর্নেলকে আটক করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত থেকে তাকে আটক করা হয়।

খিলক্ষেত থাবার ওসি মোহাম্মাদ বোরহান উদ্দিন জানায়, খিলক্ষেত থানা সংলগ্ন নিকুঞ্জ-১ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়,বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয়ে গ্রেফতারকৃত হাবিব বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকার বিনিময়ে সাধারন মানুষকে ভুয়া নিয়গপত্র দিতেন। প্রতারণার শিকার হয়ে তুষার আহমেদ নামের এক যুবকের অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় মামলা করা হয়।

ওসি বোরহান উদ্দিন আরও জানান, নিয়োগের প্রলোভন দেখিয়ে করা বিভিন্ন এসএমএসের মাধ্যমে প্রতারক হাবিব দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক লোকের কাছ থেকে ৪ কোটি টাকার মতন টাকা নিয়েছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর