আগমীকাল(শুক্রবার) সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়কত্বের ইতি টানছেন মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় তাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খোদ নিজেই এ ঘোষণা দিলেন তিনি।
এ নিয়ে টানা ৬ বছরের টাইগারদের নেতৃত্বের ইতি ঘটাচ্ছেন মাশরাফি। তবে এখনই ক্রিকেটকে বিদায় বলছেন না দেশসেরা অধিনায়ক। খেলা চালিয়ে যাবেন ম্যাশ। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন তিনি। এদিন সকালেই এ সিদ্ধান্ত নিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
তার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। দেশ-দেশের বাহিরে জিততে শিখেছে বাংলাদেশ। ওয়ানডেতে দেশের সবচেয়ে সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস। তার অধীনে সর্বোচ্চ ৮৭টি ওয়ানডে খেলেছে টাইগাররা। জয় পেয়েছে ৪৯টিতে। লাল-সবুজ জার্সিধারীদের হয়ে সর্বোচ্চ ওডিআই ম্যাচ জয়ের রেকর্ড এটিই।
মাশরাফির অধিনায়কত্বে দুটি বিশ্বকাপ খেলে বাংলাদেশ। বাংলাদেশর ক্রিকেটে যা প্রথম। তার অধীনে প্রথমবার ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। এছাড়াও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেন সাকিব-তামিমরা। তবে ২০১৯ বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ জেতে ম্যাশ বাহিনী।
বাংলাদেশের ক্রিকেটকে মাশরাফি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার নেতৃত্বেই ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে ওডিআই সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। দলীয় সর্বোচ্চ রানের স্কোর গড়েন তারা। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বেই প্রথম বহুজাতিক টুর্নামেন্ট জেতে বাংলাদেশ।
বার্তাবাজার/কেএ