টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো: মতিয়ার রহমান ।
বৃহস্পতিবার সকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, আব্দুল কুদ্দুস মন্ডল, লুৎফর রহমান , গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ, কে ফজলুল হক সহ এলজিইডির কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থাণীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কেএ