সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থা নিশ্চিতকল্পে সিএমপি’র সমন্বয় সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের সাথে সমন্বয় সভার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে ট্রাফিক ও সড়ক ব্যবস্থাপনায় দায়িত্বরত সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় বলে জানায় পুলিশ।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম/ পিপিএম (বার)।
আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব মোহাম্মদ তারেক আহম্মেদ ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ চট্টগ্রাম ওয়াসা, সিটি কর্পোরেশন, ৩৪ ইঞ্জিঃ কনঃ ব্রিগেড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সওজ, চউক ইত্যাদি বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ।
বার্তাবাজার/কেএ