অমানবিক নির্যাতনের শিকার হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গিয়েছে। বর্তমানে ওই ছাত্রী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। গনিত বিভাগের ৫ম ব্যাচে অধ্যয়নরত ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল নওরিন উর্মি।
ছাত্রীটির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জ্যামিতির কাঁটাকম্পাস দিয়ে খুঁচিয়ে ও ষ্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে তাকে। কম্পাসের খোঁচায় তার শরীরের বিভিন্ন যায়গায় এখন প্রচন্ড ব্যাথা অনুভুত হচ্ছে। গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটলেও, গতকাল বুধবার আহত ছাত্রী জান্নাতুল নওরিন উর্মিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গনিত বিভাগের ৫ম ব্যাচের ওই ছাত্রী জানান, গত রোববার পরীক্ষা শেষে একাডেমিক ভবনের কাছে মুখোশ পড়া কয়েকজন পিছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায়। ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় তার উপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবী করেন।
বার্তাবাজার/এসজে