পশ্চিমবঙ্গে করোনা প্রতিরোধ করবে ‘মোদী মাস্ক’!

চীনের উহান থেকে ছড়ানো করোনা ভাইরাস এখন সমগ্র বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। ভারতেও ইতোমধ্যে এর উপস্থিতির খবর পাওয়া গিয়েছে। করোনা প্রতিরোধে একযোগে কাজ করে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্যসরকার। পশ্চিমবঙ্গের সরকারও তার ব্যতিক্রম নয়। তার জন্য পশ্চিমবঙ্গের ‘বিজেপি’ সমর্থিত কর্মীরা নতুন উদ্যোগ নিয়েছে ‘মোদী মাস্ক’ নামের এক ধরনের মাস্ক বিতিরন করতে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কলকাতা শহরের লোকজনদের এই ‘মোদী মাস্ক’ পড়িয়ে দিচ্ছেন বিজেপি কর্মীরা। গোলাপি ও বেগুনি রঙের ‘মোদি মাস্ক’ এর বৈশিষ্ঠ্য হলো এত লেখ আছে, ‘সেভ ফ্রম করোনা ভাইরাস ইনফেকশন / মোদী জী / বিজেপি (পশ্চিমবঙ্গ)’।

তবে পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা বলছেন,এটা তাদের দলীয় কোনো কর্মসূচি না। ভক্তরা ভারতের প্রধানমন্ত্রীকে ভালবেসে এই কাজ করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর