ইবি তারুণ্যের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন তারুণ্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী শুরু হয়।

তারুণ্যর কোষাধ্যক্ষ সুজন পাটোয়ারী এবং শিশু শিক্ষা বিষয়ক সম্পাদক তামান্না সাদিয়া রিমির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শেখ পাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো: আসাদুর রহমান শাহীন ও উপাধ্যক্ষ মোঃ মশিউর রাহমান তাজু, তারুণ্য’র সহ সভাপতি ওয়াহেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ তারুণ্যের অন্যান্য সদস্যরা।

এসময় উৎসবমুখর পরিবেশে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের উপকারিতা এবং নিয়মাবলি প্রভৃতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয় বলে জানা গেছে।

এবিষয়ে তারুণ্য’র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আমাদের দেশে বছরে প্রায় ৪ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়, কিন্তু তার অধিকাংশই আসে পেশাদার রক্তদাতাদের থেকে। যেই রক্ত নেওয়ার মাধ্যমে অনেক সময় উপকারের পরিবর্তে ক্ষতিও হয়। তাই আমরা এই প্রোগ্রাম হাতে নিয়েছি, যাতে একজন অপরজনের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হতে পারে এবং কোনো পেশাদারদের নিকট থেকে রক্ত না নিতে হয়।

তারুণ্যর সহ সভাপতি ওয়াহেদ আলী বলেন, তারুণ্যর প্রতিষ্ঠা হয়েছে মুমূর্ষু রোগী এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। রক্তের অভাবে দেশের কেউ যেন মারা না যায় সেই লক্ষ্যে তারুণ্যের আজকের এই গ্রুপ নির্ণয় কর্মসূচি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর