সম্প্রতি খাগড়াছড়িতে গাছকাটা নিয়ে গ্রামবাসী ও বিজিবির মধ্যে ঘটা রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাদ যায়নি নিহত ৪ জনের নামও। এতে গ্রেফতার আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪০ বিজিবির হাবিলদার ইসহাক আলী বাদী হয়ে বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে মাটিরাঙা থানায় ১৯ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৭০ জনকে আসামি করে মামলা করেন। মামলার অভিযোগপত্রে সংঘর্ষে নিহত ৪জনের নামও রয়েছে।
অন্যদিকে মামলার বাদী হাবিলদার ইসহাক আলীর বিরুদ্ধে গ্রামবাসীকে গুলি করে হত্যার অভিযোগ করেছেন স্থানীয় জনসাধারণ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩রা মার্চ) সকালে মাটিরাঙা উপজেলার গাজীনগর এলাকায় কাঁঠাল গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে বিজিবি সদস্যসহ মোট ৫ জন নিহত হয়।
বার্তাবাজার/এসজে