শরীয়তপুরে জানালার গ্রীল পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় ঘরের জানালার লোহার গ্রীল পরে সিনথিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সিনথিয়া আক্তার দক্ষিণ গোয়ালদি গ্রামের সুলতান বেপারী ও ঝিনুক বেগম দম্পত্তির মেয়ে।

স্থানীয় ভাবে জানা যায়, দক্ষিণ গোয়ালদি গ্রামের সিনথিয়ার চাচা শাহজাহান বেপারীর ঘরের জানালায় লোহার গ্রীল লাগাচ্ছিলেন মিস্ত্রীরা। খেলতে খেলতে শিশু সিনথিয়া ঘরটির নিচে যায়। তখন হঠাৎ করে মিস্ত্রীদের হাত থেকে জানালার গ্রীলটি পরে যায়। সিনথিয়ার মাথার উপরে পড়লে গুরুতর আহত হয় সে। পরিবার সিনথিয়াকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর